• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিরামপুরে ট্রেনে দৌড়ে ওঠার চেষ্টা, দুই পা হারালেন যুবক

সিসি নিউজ।। দিনাজপুরের বিরামপুরে ছেড়ে যাওয়া ট্রেনে দৌড়ে ওঠার সময় ফিরোজ কবির (৩৫) নামের এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ কবির বিরামপুর পৌর শহরের শাহীনপুকুর এলাকার ফুল মিয়ার ছেলে।

জানা গেছে, রোববার রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর প্ল্যাটফর্মে থামে। সেখানে যাত্রী ওঠানামার পর ট্রেনটি বিরামপুর থেকে চিলাহাটির উদ্দেশে রওনা দেয়। এ সময় ফিরোজ কবির ট্রেনে দৌড়ে ওঠার চেষ্টা করলে তিনি প্ল্যাটফর্মের নিচে পড়ে যায়। এ সময় ট্রেনের চাকা তাঁর পায়ের ওপর দিয়ে গেলে পা দুটি বিচ্ছিন্ন হয় যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহরিয়ার পারভেজ বলেন, ওই যুবকের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিরামপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর প্ল্যাটফর্মে যাত্রী নামানোর জন্য দাঁড়ায়। ট্রেনটি ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর দুর্ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ