• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর মেয়ে আর্চার দিয়া সিদ্দিকী জিপিএ-৫ পেয়েছে

সিসি নিউজ।। ‘যে রাঁধে সে চুলও বাঁধে’-দিয়া সিদ্দিকী যেন এই প্রবাদের যথার্থ উদাহরণ। আর্চারিতে তো নিয়মিত পদক পাচ্ছেন। আর্চারির এই ফর্ম তিনি টেনে নিয়ে এলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও (এইচএসসি)। এইচএসসিতে আজ জিপিএ–৫ পেয়েছেন দেশসেরা এই আর্চার।

সারা দেশের সব শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ফলাফল আজ প্রকাশিত হয়েছে। বিকেএসপির শিক্ষার্থী দিয়া বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছেন জিপিএ–৫। দারুণ এই ফলাফলের কৃতিত্ব দিয়া দিয়েছেন অভিভাবক ও কোচকে। তিনি বলেছেন, ‘পরীক্ষার এক মাস আগে অনেক কষ্ট হয়েছে। অনেক এলোমেলো হয়ে পড়েছিলাম। পরীক্ষা আর ট্রেনিং মিলিয়ে খুব কঠিন একটা অবস্থা ছিল। মাকে বলতাম হচ্ছে না, পারছি না। মা-বাবা সাহস দিতেন। কোচ (মার্টিন ফ্রেডরিক) আমাকে অনেক ছাড় দিয়েছেন। তিনি চাইতেন, আমি যেন ভালো করে পড়ালেখা করি। সবার সহযোগিতায় আজ এই ফল।’

এইচএসসির পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন দিয়া। নীলফামারীর মেয়ে দেশসেরা এই আর্চার বলেছেন, ‘এবার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পড়া। বাবার ইচ্ছা ছিল ডাক্তার হই। বাবাকে নিজের ইচ্ছার কথা বলতে তিনিও মেনে নিয়েছেন।’

কথা হয় দিয়া সিদ্দিকীর বাবা নুর আলম সিদ্দিকীর সাথে। তিনি জানান, মেয়ে যে বিষয় নিয়ে পড়তে চায় সেটাই আমরা মেনে নিবো। তিনি দিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ