• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মিলাদ নিয়ে কটুক্তির প্রতিবাদে সৈয়দপুরে আহলে সুন্নাতের বিক্ষোভ সমাবেশ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে কট্টরপন্থী আহলে হাদিস সম্প্রদায় কর্তৃক মহানবী (সা.) এর মিলাদ নিয়ে চরম বেয়াদবীমূলক বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে সুফীবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বিশাল বিক্ষোভ সমাবেশ করেছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জুমা নামাজের পর শহরের জিআরপি মোড়ে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন মসজিদ থেকে হাজার হাজার মুসল্লী সমাবেত হন। ওই সমাবেশ থেকে আহলে হাদিস সম্প্রদায়ের প্রতি বাহাসে বসার আহবান জানানো হয়। অন্যথায় সৈয়দপুরে ইসলামী জলসার নামে আহলে হাদিসের আর কোন উগ্র সমাবেশ হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করে আহলে সুন্নাতের নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি আলহাজ্ব গুলজার আশরাফী। স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত জেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিটলার চৌধুরী ভলু।
এর আগে জুমা নামাজের পর পরই শহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জিআরপি চত্ত্বরে একত্রিত হন আহলে সুন্নাতের কর্মীসহ সাধারণ মুসল্লীরা। আহলে সুন্নাত ওয়াল জামায়াত পৌর শাখার সাধারণ সম্পাদক খালিদ আযমের স ালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন ঐতিহাসিক চিনি মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহিদ রেজভী, শাহ আউলিয়া জামে মসজিদের খতিব মাওলানা সাবির রেজভী, মাওলানা হিরা আশরাফী, মাওলানা আব্দুল জব্বার রেজভী, নাতখাঁ হায়দার এমাদী, আনোয়ার আশরাফীসহ আহলে সুন্নাতের অন্যান্য নেতৃবৃন্দ।
বিশাল সমাবেশে বক্তরা বলেন, সম্প্রতি জলসার নামে কথিত আহলে হাদিসরা উগ্র সমাবেশ করেছে। এবং সেই সমাবেশ থেকে তারা রাষ্ট্রীয়ভাবে পালিত পবিত্র মিলাদুন্নবী (সা.) নিয়ে, জাতীয় সংগীত নিয়ে চরম বেয়াদবীমূলক বক্তব্য রেখেছে যা এ শহরের সুন্নী মুসলমানদের মনে আঘাত লেগেছে। তারা পাপিষ্ট এজিদকে রহ: বলেছে, আল্লাহ ওলীদের নিয়ে কটুক্তিসহ ওই উগ্র সমাবেশ থেকে মূলত তারা শান্ত শহর সৈয়দপুরকে অশান্ত করার চক্রান্ত শুরু করেছে। এখন পর্যন্ত দেশে ও বিদেশে যতই জঙ্গি ধরা পড়েছে সবকটাই ছিল আহলে হাদিস। আর এই উগ্র মনোভব সম্পন্ন আহলে হাদিসদের এবার সৈয়দপুরে পদে পদে প্রতিহত করা হবে বলে জানান আহলে সুন্নাতের বক্তারা।
বক্তারা আরও বলেন, আমরা এই সমাবেশ থেকে তাঁদের প্রকাশ্যে বাহাসের চ্যালেঞ্জ দিচ্ছি। তারা যদি আমাদের সাথে প্রশাসনের তত্বাবধানে বাহাসে না বসে তাহলে সৈয়দপুরের মাটিতে ভবিষ্যতে আহলে হাদিসের আর কোন সমাবেশ হতে দেওয়া হবে না। সুন্নী মুসলমান জীবন দিয়ে হলেও নিজের প্রাণের চেয়ে প্রিয় নবীর শান রক্ষার্থে আহলে হাদিসদের প্রতিহত করতে প্রস্তুত থাকবে।
উল্লেখ্য গত ৩ ফেব্রুয়ারি শহরের ফাইভ স্টার মাঠে ইসলামি জলসার নামে চরম উস্কানীমূলক বক্তব্য রাখে আহলে হাদিসের নেতারা। এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছিল মুসলমানদের মাঝে।
সমাবেশ শেষে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের জন্য ও দেশ জাতির কল্যানে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ