• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্র নেত্রীকে পেটাল ছাত্রলীগ

Bodornesaঢাকা: রাজধানীর চকবাজারে বেগম বদরুন্নেসা মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের বাংলার ছাত্রী সাবিনা ইয়াসমিন (২২) নামে ছাত্রদলের এক নেত্রীকে পিটিয়েছেন ছাত্রলীগের নারী নেত্রীরা।
আজ রবিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহত সাবিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২০৪ নং ওয়ার্ডে ভর্তি করেছেন তার সহপাঠিরা।
বেগম বদরুন্নেসা মহিলা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাদিয়া পাঠান পাপন জানান, সাবিনা পুরাতন হলের ৩০৪নং রুমে থাকতেন। আজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লীজার নেতৃত্বে রিমাসহ ১০ থেকে ১২ জন ছাত্রী রুমে ঢুকে সাবিনাকে বেধড়ক পেটাতে থাকেন। তারা সাবিনার পেটে লাথি মারেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। সাবিনা ইয়াসমিন হলের যুগ্ম-সম্পাদক পদ প্রার্থী বলে জানান তিনি।
নাদিয়া অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানে হলের শিক্ষার্থীদের যেতে বাধ্য করেন ছাত্র লীগের নারী নেত্রীরা। নাহলে তাদের হলে থাকতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। ছাত্রলীগের অনুষ্ঠানে যেতে রাজি না হওয়ায় আজ তারা এ হামলা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ