• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ইএসডিওর বিনামূল্যে চক্ষু ক্যাম্প

নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর যৌথ উদ্যোগে প্রবীণদের বিনামূল্যে চক্ষু ও ছানী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। রবিবার (১২ ফেব্রুয়ারী) চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দুই শতাধিক অসহায় প্রবীণ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয় এবং ১৫ জনের ছানী অপারেশন করা হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি খন্দকার ওবায়দুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু: জাহাঙ্গীর আলম শাহ ফকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও প্রবীণ কর্মসূচির ফোকাল পার্সন ডিপিসি স্বপন কুমার সাহা, নীলফামারী জোনাল ম্যানেজার মো: লোকমান হোসাইন, সদর এরিয়া ম্যানেজার প্রফুল্ল চন্দ্র বর্মণ, প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো: আব্দুল মোমেন, দারোয়ানী শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ কমিটির ইউনিয়ন ও ওয়ার্ড সদস্যবৃন্দ।
সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালের পরিচালনায় চিকিৎসা সেবা প্রদান করেন সিনিয়র মেডিকেল অফিসার ডা: মুরাদ ইবনে হাফিজ (সৈকত)।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ