• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রতারনার অভিযোগে ভুয়া মেজর ও সহযোগী গ্রেফতার 

জয়পুরহাট প্রতিনিধি।। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় প্রদান করে মেসওয়েটার পদে চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্ষের মূলহোতা ভুয়া মেজর ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব।
গত (বুধবার ১৫ ফেব্রুয়ারী) বুধবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার জামালপুর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে আাজ সকালে তাদের জয়পুরহাট সদর থানায় সোপর্দ করা হয়।   দুপুরে পুলিশ অভিযুক্তদের  জয়পুরহাট আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করে।
গ্রেফতারকৃতরা হলেন, ভুয়া মেজর বগুড়ার গাবতলী উপজেলার কামার চট্র গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আরিফুর রহমান(৫২) জয়পুরহাট ও সদর উপজেলার দাদরা জন্তি গ্রামের রসিক মন্ডলের ছেলে আব্দুল গনি মন্ডল(৫৭)।
জয়পুরহাট র‍্যাব-৫ কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে ভুয়া নিয়োগপত্র দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসতে ছিল। ২০২০ সালে চাকরি প্রার্থীর কাছ থেকে সাড়ে ৫ লাখ নিয়ে জাল নিয়োগপত্র দেয়, পরে ভুক্তভোগী নিয়োগপত্রটি জানতে পেরে জয়পুরহাট র‍্যাব- ৫ এ একটি অভিযোগ দেয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে জাল কাগজপত্র সহ গ্রেপ্তার করা হয়।
পরে ভুক্তভোগী জয়পুরহাট থানায় আসামিদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ