সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে অজ্ঞাত যুবককের গলা জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানী বাগডোকড়া নন্দীপাড়ার গ্রামের একটি ভুট্টা ক্ষেতে থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
ডোমার বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য অশ্বনী কুমার রায় জানান, স্থানীয় লোকজন সকালের দিকে গ্রামের একটি ভুট্টা ক্ষেতের ধারে গলা জবাই করা অবস্থায় অজ্ঞাত যুবককের মরদেহ পড়ে রয়েছে এমন সংবাদ দিলে আমি ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশে খবর দেয়। পরে দুপুরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
ডোমার থানার পরিদর্শক মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে আমিসহ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এবং সিআইডি পুলিশের ক্রাইমসিনের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হই। সুরহতাল প্রতিবেদন তৈরী করে মরদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। নিহত ওই যুবককের পরিচয় সনাক্তকরণসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে আইনী প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে।