• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কে প্রতিষ্ঠানের নির্মাণাধীন ক্যাম্পাসে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন আব্দুল ওহাব পিএমজেএফ এবং বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন জালাল আহমেদএমজেএফ ও ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন মুহাম্মদ হানিফ।
লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়ন মো. রেয়াজুল আলম রাজু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লায়ন মো. শফিয়ার রহমান সরকার।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন আব্দুল ওহাব পিএমজেএফ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কলেজের লায়ন প্রভাষক মো. সাজ্জাদ হোসেন ও সিনিয়র সহকারী শিক্ষক মো. মশিউর রহমান।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৫৮টি ইভেন্টে প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এর আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই একটি মনোরম ডিসপ্লে প্রদর্শন করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়াও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী নৃত্য ও সংগীত পরিবেশন করে। আর সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন প্রভাষক মো. জাহেদুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি,সুধীজন, সাংবাদিক ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ