সিসি নিউজ।। সৈয়দপুর প্রেসক্লাবের কায্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক থেকে মো. আমিরুজ্জামান ও সদস্য পদ থেকে এম আর আলম ঝন্টু পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার প্রেসক্লাবের সভাপতি বরাবরে প্রেরিত পদত্যাগ পত্র মারফত এ তথ্য জানা গেছে। পদত্যাগ পত্রে উভয়েই শারিরীক অসুস্থ্যতা ও নানাবিধ কারণে দায়িত্ব পালনে অপরগতার কথা উল্লেখ করেছেন।
এ বিষয়ে আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে কথা হয় সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদলের সাথে। তিনি পদত্যাগ পত্রের বিষয়ে কোন কিছু জানেন না বলে সিসি নিউজকে নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, দৈনিক ইত্তেফাকের সৈয়দপুর প্রতিনিধি ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের নীলফামারী জেলা প্রতিনিধি মো. আমিরুজ্জামান সৈয়দপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এবং দৈনিক প্রথম আলোর সৈয়দপুর ও পাবর্তীপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু কায্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।