সিসি নিউজ ডেস্ক।। নীলফামারীতে স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন অণুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের জেলা শাখা মানববন্ধনের আয়োজন করে। শেষে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে সংগঠনের জেলা শাখার সভাপতি কাজী আবু মুসা ভুঁইয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন সংগঠনের নেতা আজাহারুল ইসলাম, রবিউল ইসলাম, আবুল হোসেন, তরিকুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুল গণি, রফিকুল ইসলাম, বদরুল আলম, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বক্তারা দাবি করে বলেন, দীর্ঘদিন ধরে স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালা করে আসছে। কিন্তু ২০১৩ সালে দেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাথীয়করণ করা হলেও বি ত হয়েছে এসব মাদ্রাসা।
এদিকে পটুয়াখালীতে ছয় দফা দাবিতে মানববন্ধনসহ স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে মানববন্ধন করার পর শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের জেলা সভাপতি মোহাম্মদ আল আমিন, গলাচিপা উপজেলা সভাপতি ওমর ফারুক প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান হিরণ।
এ সময় বক্তারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণ, শিক্ষার্থীদের উপবৃত্তিসহ সব সুযোগ-সুবিধা প্রদান, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলোকে কোড প্রদান, শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, চতুর্থ শ্রেণির কর্মচারীর পদ সৃষ্টি করে মাদ্রাসাগুলোকে স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা ও ভৌত অবকাঠামো নিশ্চিত করার দাবি জানান।
পরে শিক্ষামন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে তাঁদের দাবিসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।