• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাবিতে খানসামা উপজেলা ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। রাজশাহী বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র পরিষদ (রুকুসা) এর নতুন কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে রাবির রবীন্দ্র ভবনে রুকুসা’র আয়োজনে নবীন বরন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট হাজী মো.সাইফুল ইসলাম।

আগামী এক বছরের জন্য নতুন কমিটিতে সভাপতি হিসেবে রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ২০১৭-১৮ সেশনে মেহেদী হাসান রেজাকে সভাপতি ও একই বিভাগের ২০১৮-১৯ সেশন এর ফিরোজ আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছ।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মাহফুজুল ইসলাম,পপি রায়,সুইটি রায়, পিজুস রায়,লাবু ইসলাম, যুগ্ম-সম্পাদক সীমা আক্তার,নির্মল রায়,লোকমান হেকিম শাওন,রাব্বিকূল রিয়াদ,ফরিদ কবির,শাহিন আলম শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক হলেন মাহফুজ ইসলাম, সাইফুল ইসলাম,সজিব ইসলাম,লাবিব হাসান, অর্থ সম্পাদক হৃদয় রায়, উপ-অর্থ-সম্পাদক পলাশ হাসান, প্রচার সম্পাদক নির্ঞ্জন রায়, উপ-প্রচার সম্পাদক আনাস ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, উপ-বিষয়ক সম্পাদক জেবা মায়মুনা জেরিন, নারী বিয়ষক সম্পাদক শারমিন আক্তার, উপ-নারী বিয়ষক সম্পাদক লাবণ্য রায় লিসা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাহেদ, উপ-সাংস্কৃতিক সম্পাদক অনামিকা রায়, আইন বিষয়ক সম্পাদক পিংকি রায়, উপ-আইন বিষয়ক সম্পাদক সাজেদুল হক, ক্রীড়া সম্পাদক মানিক হোসেন, উপ-ক্রীড়া সম্পাদক রাহাত সিদ্দিক রাকিব মনোনীত হন।

উল্লেখ্য ১৯৯২ সালে রুকশা প্রতিষ্ঠার পর থেকেই রাবিতে অধ্যয়নরত খানসামা উপজেলার সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন তৈরী, রাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করা এবং পুরো উপজেলায় শিক্ষামূলক,সামাজিক ও স্বেচ্ছাসেবী বিভিন্ন কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ