• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বুড়ি তিস্তা জলাধার খননে আবারও বাধা, সংঘর্ষে আহত ৮

সিসি নিউজ।। নীলফামারীর ডিমলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খননে আবারও এলাকাবাসী বাধা দিয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বুড়িতিস্তা ব্যারেজ এলাকায় কুঠিরডাঙ্গা গ্রামে খনন কাজের সময় পাউবো ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সাথে স্থানীয় বাসিন্দাদের মধ্যে হামলার ঘটনা ঘটে। এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়কসহ ৮জন আহত হয়।
আহতরা হলেন, মমিনুর রহমান খান, লেবু, মহসিন আলী, রাজিব, নাসির হোসেন, জাকির, শ্রী বাবু  ও শরিফুল ইসলাম পান্না।খবর পেয়ে থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কৃষি জমিতে জলাধার খনন নিয়ে গ্রামবাসীর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের বিরোধ চলে আসছে। এরই জেরে আজ দুপুর সাড়ে বারোটার দিকে খনন কাজে বাধা দেয় গ্রামবাসী। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের ৮ জন আহত হয়। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে ডোমার সদর হাসপাতালে পাঠায়। পরে গুরুতর আহত অবস্থায় চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
জমির মালিক ও গ্রামবাসী এজাজুল ইসলাম বলেন, খননকাজে আমাদের আপত্তি নেই। আমাদের ফসলের ক্ষতিপূরণ ও জমি অধিগ্রহণ করা হয়নি। আর কয়েক দিনপরই ভুট্টা কাটা হবে। সেই ভুট্টাখেতসহ বোরোধান, আলু ও বাদামখেতের ওপর দিয়েই খননকাজ শুরু হয়েছে। তাই এলাকাবাসী বাঁধা দিয়েছে।
জলঢাকা উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, এ এলাকায় দুই উপজেলার কয়েক শত কৃষকের আবাদি জমি, বসতবাড়ি, মসজিদ, স্কুল ও গাছপালা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এসব জমিতে চাষাবাদ ও বসবাস করছে। ফসলি জমিতে খাল খনন শুরু করার আগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার নিয়ম রয়েছে। এ প্রকল্পে কোনো কিছু না মেনেই ঠিকাদার খাল খনন শুরু করেছে। এতে কৃষকদের উঠতি ফসল নষ্ট হওয়ায় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে।
তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে আনুষ্ঠানিক আলোচনার করে বিষয়টি সমাধান করা দরকার। তা নাহলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে নীলফামারী পাউবোর নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার বলেন, যারা সরকারি সম্পত্তি দখল করে আছেন তাঁরাই অতর্কিতভাবে বাধা সৃষ্টি করে হামলা চালায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ