• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে জাতীয় বীমা দিবস উদযাপনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। “ আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ” প্রতিপাদ্যে নীলফামারীর ডোমার উপজেলায় জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত¡র হতে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতারের সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীমা কোম্পানীর প্রতিনিধিগণ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কার্নিজ, নির্বাচন অফিসার আব্দুর রহিম, আনসার ভিডিপি অফিসার কল্পনা রানী, যুব উন্নয়ন সহকারী অফিসার হাবীব মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বীমা কোম্পানীগুলোর মধ্যে জীবন বীমা কর্পোরেশন, প্রগতি লাইফ ইন্সুরেন্স, পপুলার লাইফ ইন্সুরেন্স, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স এর প্রতিনিধি ও গ্রাহকগণ র‌্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ