• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে মটরসাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু

ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। কর্মস্থল থেকে বাড়ী ফেরা হলো না শাহিন হোসেন (৩২) নামে এক যুবকের। বৃহষ্পতিবার দিবাগত রাত দেড়টার সময় নীলফামারীর ডোমারের এশিয়ান হাইওয়ে রেল ক্রসিং এ নির্মাণাধিন আইল্যান্ডে ধাক্কা লেগে মটরসাইকেলের পিছনের সিটে বসা শাহিন হোসেন ছিটকে পড়ে। ওই ঘটনায় মটরসাইকেল চালক জাহেদুল ইসলাম(২৭) গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শাহিনকে মৃত ঘোষনা করেন ও জাহেদুল ইসলামকে ভর্তি করিয়ে চিকিৎসা দেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত শাহিন হোসেন ডোমার বাজারস্থ’ একটি হোটেলের কারিগর ও রংপুরের তারাগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের বুধা মাহমুদের ছেলে এবং আহত জাহেদুল ইসলাম একই হোটেলের কারিগর ও নীলফামারী সদরের ফারুক হোসেনের ছেলে।

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী মটরসাইকেল দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তি চিকিৎসাধিন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত শাহিন হোসেনের মরদেহ তার পরিবারকে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ