• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে সমাজসেবক তছির উদ্দিন সরকারের ইন্তেকাল

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শফিকুল আলমের বাবা সমাজসেবক তছির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। আজ শুক্রবার (৩ মার্চ) সকাল সাতটায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর গ্রামে ঈদগাহ্ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, কামারপুকুর ইউনিয়ন চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, ইউপি সদস্য মো. জাহেদুল ইসলাম, নীলফামারী জেলা বার সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট তুষার কান্তি রায়, কৃষি উদ্যোক্তা আহসান-উল হক বাবু, সাংবাদিক আমিনুল হক, সাকির হোসেন বাদল, মো. আমিরুজ্জামান, কাজী জাহিদ, আবু-বিন আজাদ, এম আর আলম ঝন্টু, জসিম উদ্দিন, মিজানুর রহমান মিলন, তোফাজ্জল হোসেন লুতু, আমিরুল হক আরমান, রেজা মাহমুদ প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ