• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ধানখেতে মিলল শিশুর গলাকাটা মরদেহ

সিসি নিউজ।। নীলফামারীতে নিখোঁজের একদিন পর শাহরিয়ার শিহাব (১২) নামে এক শিশুর গলাকাটা মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। আজ রবিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে জেলা সদরের বাইপাস সড়কের সরকারের মোড় এলাকার একটি বোরো ধানখেত থেকে শিশুটির মরদেহের সন্ধান মেলে। এর আগে গতকাল শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় ধানখেতের সেচ পাম্পের ঘরে বাল্ব জ্বালাতে গিয়ে নিখোঁজ হয় শিহাব নামের ওই শিশু। এরপর আত্মীয়-স্বজনে বাড়িতে খোঁজাখুজির পর সন্ধান না পাওয়া আজ সকালে সদর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা এরশাদুল। নিহত শাহরিয়ার শিহাব ওই এলাকার এরশাদুল হকের ছেলে। সে নীলফামারী ক্যাডেট একাডেমির চতুর্থ শ্রেনীর ছাত্র। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, আজ রবিবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় টিভি মেকানিক হোসেন আলী তার জমিতে পানি দেওয়ার সময় মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানোর পর পুলিশকে খবর দেওয়া হয়। ধানখেতে মরদেহের সন্ধানের বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুক্তারুল আলম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে। তিনি জানান, মরদেহের গলায় ধারালো অস্ত্র দিয়ে জখমের চিহ্ন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ