সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে সতীর্থ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোববার রাত সাড়ে ৮টার দিকে শহরের আতিয়ার কলোনীস্থ সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে কেককাটা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সহ-সভাপতি শরিফুল ইসলাম সাজুর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন সৈয়দপুর পৌর ২ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং সতীর্থ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য মোস্তাফিজুর রহমান মুন্না, সতীর্থ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য সায়মা পারভীন, শামীম আকতার, রেজা মাহমুদ, আব্দুল কুদ্দুস প্রমূখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
রোকনুজ্জামান নিশান। আলোচনাসভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।