• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ী সাব-রেজিষ্টার অফিসে দুদকের অভিযান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। অনিয়ম দুর্নীতির অভিযোগে দিনাজপুরের ফুলবাড়ী সাব-রেজিষ্টার অফিসে  অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক।
সোমবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের দিনাজপুর উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি  অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে তল্লাশি চালায়।
এসময় দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের অন্য কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন জানান, ফুলবাড়ী সাব-রেজিষ্টার অফিসে অনিয়ম দুর্নীতি ও গ্রাহকদের হয়রানির অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি জানান প্রাথমিক ভাবে কিছু অনিয়ম পাওয়া গেছে, কিছু রেকড এবং নথিপত্র চাওয়া হয়েছে সে গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
এদিকে ফুলবাড়ী সাব-রেজিষ্টার অফিসে দুদকের অভিযান পরিচালনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাব-রেজিষ্টার অফিসে উৎসুক জনতা ভিড় জমায়। এসময় ভূমি মালিকরা বর্তমান সাব-রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে কথা বলতে সাব-রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডলের সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি, তার ব্যাবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ