• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে ট্রাক চাপায় কলেজছাত্রীর মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।। চিরিরবন্দরে ট্রাক চাকায় পৃষ্ট হয়ে দিনাজপুর সরকারী কলেজ ছাত্রী প্রিতী রাণী (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার ১১ টার দিকে দিনাজপুর রংপুর মহাসড়কের ভুষিরবন্দর আত্রাই নদী ব্রীজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ ।
নিহত প্রিতী রাণী দিনাজপুর সরকারী কলেজের প্রথম বর্ষের ছাত্রী ও সদর উপজেলার নতুন ভুষিবন্দর এলাকার জেলে পাড়ার ছত্রমোহন রায়ের কন্যা বলে জানাগেছে।
স্থানীয়রা জানায়, প্রিতী রাণী ভ্যান যোগে তার বাড়ি থেকে ভুষিরবন্দর বাজার যাওয়ার উদ্দেশে বের হয়। পরে ভ্যানটি আত্রাই নদী ব্রীজের সামনে এসে পৌচ্ছালে দিনাজপুর গামী একটি দ্রুত গতির মালবাহী ট্রাক ভ্যানটিকে সজোড়ে ধাক্কা দিলে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রিতীর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন দশমাইল হাইওয়ে থানার কর্তব্যরত ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ