সিসি নিউজ।। জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূণঃপ্রতিষ্ঠার দাবীতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারীজেলা শাখা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত স্থানীয় চৌরঙ্গী মোড়স্থ স্মৃতি অম্লান পাদদেশে মহাজোটের নের্তৃবৃন্দরা মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন।
জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপদেষ্টা কেশব চন্দ্র রায়, সহ-সভাপতি সঞ্জয় কুমার সাহা ও মলোয় কুমার রায় ভোলা, সাধারণ সম্পাদক বিপুল রায়, ডিমলা শাখার সভাপতি অমৃত
রায়, যুব মহাজোটের কিশোরগঞ্জ উপজেলার সভাপতি রতন রায় প্রমূখ।
মানববন্ধন কর্মসূচীতে মহাজোটের ৬টি উপজেলার নের্তৃবৃন্দ ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিল।