• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

র‌্যাবের হাতে জিনের বাদশা আটক

জয়পুরহাট প্রতিনিধি।। নিরীহ ও সহজ-সরল মানুষদের বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সদস্যরা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া এলাকা থেকে আটক করেছে ইমরান হোসেন (২৫) নামে কথিত জী¡নের বাদশাহ্কে। আটককৃত ইমরান দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া গ্রামের হায়দার নগর পাড়ার মৃত আক্তার নবাব খানের ছেলে।

আজ রোববার সকাল সাড়ে ৮ টার দিকে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করে জানান, কথিত জ্বীনের বাদশাহ্কে গতকাল সন্ধ্যায় আটক করে রাতে ক্যাম্পে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার বিরুদ্ধে প্রতারনার মামলা দায়েরসহ তাকে ঘোড়াঘাট থানায় সোপর্দ করা হয়।

র‌্যাব জানায়, ইমরান দীর্ঘ দিন ধরে নিজেকে জী¡নের বাদশাহ্ পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকার সহজ-সরল মানুষদের তান্ত্রিক ঝাড়-ফোঁকের নামে অপচিকিৎসা চালিয়ে আসছিলেন। এ ছাড়া গুপ্তধন পাইয়ে দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন।

এ নিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে তথ্য প্রযুক্তির সাহায্যে কথিত জ্বীনের বাদশা প্রতারক ইমরান হোসেন কবিরাজের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পিতলের কলস, তাবিজ-কবজ সহ প্রতারণার বিভিন্ন উপকরণ জব্দ করা হয় বলেও জানান মেজর মোঃ মোস্তফা জামান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ