• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘ক্যালেন্ডার গার্ল’ হতে পারলেন না দীপিকা

deepika-padukoneবিনোদন ডেস্ক: সুযোগটা শেষ পর্যন্ত হাতছাড়াই হয়ে গেল দীপিকা পাড়ুকোনের। মধুর ভান্ডারকারের ক্যালেন্ডার গার্ল হতে পারলেন না তিনি। ২০১২ সালে মুক্তি পেয়েছিল পরিচালক মুধুর ভান্ডারকারের ছবি ‘হিরোইন’। তাতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন করিনার মতো নামকরা অভিনেত্রী।

কিন্তু তারপরও বক্স অফিসে তেমন চমক দেখাতে পারেনি ওই ছবিটি। তারপর দীর্ঘদিনের বিরতি। এরপর মধুর ভান্ডারকার ব্যস্ত ছিলেন তার নতুন ছবি ‘ক্যালেন্ডার গার্ল’-এর চিত্রনাট্য লিখতে। দীপিকা পাড়ুকোনকে মাথায় রেখেই তিনি শুরু করেছিলেন চিত্রনাট্যের খসড়া। কিন্তু হঠাৎই ঠিক করে ফেললেন বাদ দেবেন দীপিকাকে।

মধুর ভান্ডারকারের প্রোডাকশনের লোকেরা জানিয়েছেন, সম্প্রতি স্পেন থেকে  ফিরেছেন তিনি। সেখানে ঘুরতে নয়, ছবির  নায়িকা চরিত্রের জন্য ৫টি নতুন মুখ বাছাই করতে গিয়েছিলেন মধুর। এমনকি বাছাই পর্বও শেষ হয়ে গেছে। জানা গেছে, সেসব নায়িকা উচ্চতায় পাঁচ ফুট দশ ইঞ্চি ও ছিপছিপে গড়নের। একেবারে ফ্যাশনেবল ক্যালেন্ডারের জন্য পারফেক্ট। মধুরের এই ছবির গল্পে উঠে আসবে মডেলিং জগতের নতুন এক দিক। উত্তেজক ক্যালেন্ডার বানানোর পেছনের গল্প।

তবে মধুরের মতে, এ ছবি কখনও ‘ফ্যাশন’ ছবির মতো নয়। দীপিকাকে বাদ দেয়ার বিষয়ে তিনি বলেন, চিত্রনাট্য নতুন মুখ দাবি করে। তাই প্রথমে ভেবে থাকলেও এই একটা কারণে দীপিকাকে আপাতত নেয়ার কথা ভাবছি না। উল্লেখ্য, মধুর ভান্ডারকারের ‘ক্যালেন্ডার গার্ল’ ছবির শুটিং পর্ব শুরু হতে পারে চলতি বছরের এপ্রিলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ