• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী যাদুঘরের প্রতিষ্ঠাতা এটিএম মজিবর রহমান আর নেই

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারী যাদুঘরের প্রতিষ্ঠাতা এটিএম মজিবর রহমান (৮৩) আর নেই। বার্ধক্যজনিত কারনে বুধবার দুপুর ২টা ২০ মিনিটে শহরের মাস্টারপাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার জোহরের নামাজের পর শহরের ডাক বাংলো কবরস্থানে নামাজে জানাজা শেষে শেখানে তার দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।
এটিএম মজিবর রহমান নীলফামারী কো-অপারেটিভ ব্যাংকের সহকারী ব্যবস্থাপক এবং নীলফামারী যাদুঘরের প্রতিষ্ঠাতা ছিলেন। এছারা তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
মজিবর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ও খোলা কাগজের সম্পাদক আহসান হাবীব লেলিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজের সভাপতি এসএম সফিকুল আলম ডাবলু।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ