• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক।। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিনেত্রী মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সৌদি আরব থেকে ফেরার পথে বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বামী রকিব সরকার পলাতক। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দর থেকে তাঁকে গাজীপুরের বাসন থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা রেকর্ড করা হয়। গতকাল শুক্রবার রাতে গাজীপুরের বাসন থানায় মামলা দুটি দায়ের হয়। কোটি টাকার জমি দখল এবং জমিতে কাজ করতে গেলে বাধা প্রদান ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেন স্থানীয় ইসমাইল হোসেন। এই মামলায় মাহি ও তাঁর স্বামী রাকিব সরকারসহ ২৮ জনকে আসামি করা হয়েছে। অপর মামলাটি দায়ের করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়। এই মামলার বাদী বাসন থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রোকন মিয়া। এই মামলায় মাহি ও তাঁর স্বামীকে আসামি করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী আমাদের নিয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন। তাঁরা পুলিশকে বিতর্কিত করার মিশনে নেমেছেন। অথচ মাহি বা তাঁর স্বামী জমিসংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমাদের কাছে আসেননি। তাঁরা নিজেদের অপরাধ ঢাকতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করতে এ কাজ করেছেন।’

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ