সিসি নিউজ।। নীলফামারীর ডোমার মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়। রোববার দুপুরে কলেজ মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক খায়রুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ মো. শাহিনুল ইসলাম, বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান, কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ প্রমুখ। ওই অনুষ্ঠানে কলেজের ১৭জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে সেখানে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।