• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আওয়ামীলীগ ভন্ডামির রাজনীতি করছে- সৈয়দপুরে মির্জা ফকরুল

সিসি নিউজ।। বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, দেশে একটি ভয়াবহ রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার আমাদের সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে। এ আওয়ামীলীগ সবসময় মিথ্যা কথা বলে, প্রতারনা ও ভন্ডামির রাজনীতি করে এ দেশের মানুষকে ভূল পথে পরিচালিত করছে।

সোমবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে য়ৈদপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট ওবায়দুর রহমান।

তিনি বক্তব্যে আরো বলেন, রাজনীতির এ সংকটে শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। ২০১৪ সালে নির্বাচন করেছে, কিন্তু কোনো নির্বাচনই হয়নি। ওই নির্বাচনে ১৫৪ জনকে বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত করেছে। ২০১৮ সালের নির্বাচনে আগের রাতে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। এ সরকার ক্ষমতায় আসার পরে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে একে একে ধ্বংস করেছে।’

মির্জা ফকরুল বলেন, আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করছে। তারা সংসদকে ধ্বংস করে দিয়েছে। সেখানে কোন জবাবদিহিতা নাই, বির্তক হয়না, দেশ সম্পর্কে কোন আলোচনা হয়না। তারা চুরি ও সন্ত্রাস করতে ভালো জানে। আবারো নতুন করে নির্বাচনের পাঁয়তারা শুরু করেছে তারা। দেশের স্বার্থে এ নির্বাচনকে আমাদের অবশ্যই প্রতিহত করতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলম। জেলা বিএনপির সূত্রে জানা যায়, সর্বশেষ সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয় ২০১৬ সালে।

এদিকে এ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২৯৬ জন কাউন্সিলরের সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। এতে অধ্যক্ষ আব্দুল গফুর সরকার সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন প্রামানিক, এম এ পারভেজ লিটন ও মনোয়ার হোসেন মন্টু নির্বাচিত হয়। তবে নির্বাচনের আগেই একজন প্রতিদ্বন্দ্বিতা সরে দাঁড়ানোয় সাধারণ সম্পাদক পদে সৈয়দপুর উপজেলা বিএনপির সদস্য শাহিন আকতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখার কথা থাকলেও বিশেষ কারণে তিনি সংযুক্ত হতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ