• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) সকালে উপজেলার পাঁচ নম্বর খাতামধুপুর ইউনিয়নে খালিশা বেলপুকুর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানে নিজস্ব খেলার মাঠে ওই বর্ণাঢ্য পুরস্কার বিতরণী, ছাত্রছাত্রীদের প্যারেড ও ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী ও খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানা পাইলট। খালিশা বেলপুুকুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. এরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম। পরে প্রধান অতিথি ইউএনও ফয়সাল রায়হান বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৪৯ টি ইভেন্টে প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষা প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমান ও সহকারী শিক্ষক পরিতোষ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ