• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রাস্তা সংস্কারের কাজ আটকে থাকায় ভোগান্তিতে এলাকাবাসী 

সিসি নিউজ।। প্রায় এক কিলোমিটার রাস্তা। পুরোটাই খোয়া বিছানো। এর উপরে দেওয়া হয়নি কোন বালু। রোলার দিয়ে খোয়াগুলো হয়নি বসানো। একেবারে চলাচলের অনুপযোগী করে রাখা হয়েছে। সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মছে হাজীপাড়ার রাস্তাটি সংস্কারের নামে এভাবেই দেড়মাস ধরে কাজ ফেলে রাখা হয়েছে। এরফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার মানুষজনকে বাধ্য হয়ে খোয়ার উপর দিয়ে হাটতে হচ্ছে। সাইকেল-মোটরসাইকেল নিয়ে হেটে যেতে হচ্ছে। রিকসা ভ্যানকে ঠেলে পাড় করতে হচ্ছে। এমতাবস্থায় বিকল্প কোন রাস্তা না থাকায় শিক্ষার্থীসহ এলাকার কয়েক হাজার মানুষকে চরম দূর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে।
জানা যায়, প্রায় ১৬ বছর আগে নির্মিত এই পাকা রাস্তাটি কখনোই সংস্কার করা হয়নি। যার কারণে রাস্তাটির দশা ছিলো খুবই বেহাল। চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি সংস্কারের উদ্দ্যেশ্যে রাস্তাটি খনন করা হয়। কিন্তু মাত্র দুইদিন কাজ করার পরেই রাস্তাটির সংস্কার কাজ বন্ধ হয়ে যায়। কেনো কাজ বন্ধ? কবে নাগাদ রাস্তার কাজ শুরু হবে? এ বিষয়ে কিছু জানা নেই এলাকাবাসীর।
কথা হয় রিকশাচালক মমিনুল ইসলামের সাথে। তিনি জানান, ‘এই রাস্তা দিয়া এলা হামার যাওয়া আইসা খুবই সমস্যা। তাও পেট চালাবার জন্যে প্রতিদিন হামাক রিকশা বাইর করবার লাগে। রিকশারও মেলা সমস্যা দেখা যায়।’ এলাকাবাসী সাদিকুল ইসলাম জানান, ‘অনেক বছর রাস্তার কোন কাজ হয়না। এবার যখন কাজ শুরু হলো তখন আমরা এলাকাবাসী অনেক খুশি হয়েছিলাম। কিন্তু হঠাৎ কাজ বন্ধ হওয়ায় আমাদের চলাফেরা করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে।’
শিক্ষার্থী রিফাত মন্ডল জানান, ‘রাস্তার কাজ শুরু হলো। আবার শুরু হয়ে থেমে গেলো। এ কেমন অবিচার? কাজ যদি চলমান থাকতো তাহলে আমরা এ দূর্ভোগ মেনে নিতাম। কিন্তু কাজ চলবেনা, আবার দূর্ভোগ পোহাতে হবে। এটা মেনে নেওয়া যায়না। অনতিবিলম্বে আমাদের এই রাস্তাটি সংস্কার করা হোক।’
এলজিইডি প্রকল্পের আওতায় বাঙ্গালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মছে হাজী পাড়ার রাস্তাটির সংস্কারের কাজ শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এ প্রকল্পের দায়িত্বরত একজন কর্মকর্তা জানান, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের টালবাহানার কারণে রাস্তাটির সংস্কার কাজ আটকে আছে। এজন্য আমরা নিজেরাও বিব্রত। তবে খুবশীঘ্রই রাস্তার অসম্পূর্ণ কাজটি শুরু করা হবে। এজন্য আমরা তোড়জোড় শুরু করেছি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ