• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত 

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নুসরাত জাহান রুমা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুরের জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শিশু নুসরাত জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল মাস্টার পাড়া গ্রামের রহুল আমিনের মেয়ে।
ওসি জানান, শিশু নুসরাত জাহান তার মার সঙ্গে অটোরিকশা করে  নানার বাড়ী থেকে নিজ বাড়ি ফিরছিল। পথে পুরানাপৈল বাইপাস মোড়ে দ্রুতগামী ট্রাক্টর ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশু নুসরাত জাহান নিহত হয়।
দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যান, তাকে গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে বলেও জানান ওসি ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ