• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় কলেজ কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জহাট ডিগ্রি কলেজে কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একটি পক্ষ সদ্য গঠিত কমিটিকে অবৈধ দাবি করায় দুই পক্ষের মধ্যে ওই ঘটনা ঘটে। সোমবার বেলা ১২টার দিকে কলেজ চত্বরের এ ঘটনা ঘটলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষে পন্ড হয় নবগঠিত কমিটির আহুত সভা।

নবগঠিত কমিটির প্রতিপক্ষের অভিযোগ, ২০২১ সালের ৫ মার্চ মীরগঞ্জহাট ডিগ্রি কলেজের একটি কমিটি গঠিত হয়। ওই কমিটির মেয়াদ পূর্তির ১১ মাস বাকি থাকলেও সভাপতি অধ্যাপক খয়রাত হোসেনকে পরিবর্তন করে ওই (সভাপতির) পদ দখল করেন জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল কালাম আজাদ। এরপর থেকে নানা জটিলতায় ওই কমিটির সভা অনুষ্ঠিত হয়নি। সে কমিটির মেয়াদকালে কোন সভা না করে সদস্যদের জাল স্বাক্ষরে ভুয়া কাগজপত্র সৃষ্টির মাধ্যমে নতুন আরেকটি কমিটি নিয়ে আসেন আবুল কালাম আজাদ।

নতুন ওই কমিটির সভা অনুষ্ঠানের জন্য সোমবার বেলা ১২টার দিকে কলেজ চত্বরে সভাপতি মো. আবুল কালাম আজাদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত হন। এসময় সেখানে উপস্থিত লোকজন ওই ভুয়া কাগজপত্র তৈরীর বিষয়টি জানতে চাইলে সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। ওই হামলার খবরে স্থানীয়রা এগিয়ে আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিলুপ্ত কমিটির বিদ্যুৎসাহী সদস্য মো. মাহবুবার রহমান অভিযোগ করে বলেন,‘ আবুল কালাম আজাদ সভাপতি হয়ে আসার পর তাকে কেউ মেনে নেইনি। যার কারণে বিগত ১১ মাস ওই কমিটির কোন সভা অনুষ্ঠিত হয়নি। এরই মধ্যে গত ১৩ মার্চ কমিটির মেয়াদ শেষ হলে মো. আবুল কালাম আজাদ ভুয়া কাগজপত্র দাখিল করে ২৭ মার্চ সভাপতি হিসেবে দুই বছর মেয়াদে নতুন একটি নতুন কমিটির অনুমোদন নেন।’

তিনি বলেন, ‘নুতন কমিটির জন্য সভার মাধ্যমে ভোটার তালিকা প্রস্তুত, নির্বাচনী তফশীল ঘোষণা, প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ করতে হয়। কিন্তু এসবের কিছুই জানেন না পুরাতন কমিটির সদস্যরা। এতে করে পুরাতন কমিটির সদস্য ও অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।’

সাবেক সদস্য মালেকুজ্জামান বলেন, ’সোমবার আবুল কালাম আজাদ কলেজে সভা করতে আসেন। এসময় পুরাতন কমিটির সকল সদস্য ও কিছু অভিভাবকসহ এলাকার মানুষজন কমিটি গঠনের বিষয়টি জানতে চান আবুল কালাম আজাদের কাছে। এতে তিনি উত্তেজিত হয়ে আমাদের ওপর হামলা চালায়। পরে বিক্ষুদ্ধ লোকজনের তোপের মুখে পড়েন তারা।’

এবিষয়ে আবুল কালাম আজাদ বলেন,‘ সেখানে মো. মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি সভাপতি হতে না পারায় তার ভাই মাহবুবার রহমান বিটু এবং কলেজের বহিস্কৃত অধ্যক্ষ আবুজার রহমানের নেতৃত্বে নবগঠিত কমিটির সদস্যদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা সকলে জামায়াত বিএনপির। এঘটনায় আমি থানায় অভিযোগ দাখিল করেছি।’

তবে মাহবুবার রহমান বিটু ও আবুজার রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ’ঘটনার সময় আমরা সেখানে উপস্থিত ছিলাম না।’।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন, ‘এ ঘটনায় মো. আবুল কালাম আজাদ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টির তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ