• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

সিসি নিউজ।। পবিত্র রমজান উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে  অল ইন ওয়ান ’৮৯ সংগঠনের উদ্যোগে সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও  নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) সকাল নয়টায় সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ওই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অল ইন ওয়ান ’৮৯ সংগঠনের আহ্বায়ক ও  সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব জি এম কামরুল হাসান শামীম ও সদস্য ডা.  মো. আবু সাঈদ টিটু।
এ সময় অন্যান্যদের মধ্যে সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ কমিটির যুগ্ম -আহবায়ক নুরুল ইসলাম ডলার, সদস্য এজাজ আহমেদ, ফারুক তালুকদার, আব্দুস সালাম, ,শাহীন আক্তার, সদস্য এম আর এ মানিক, হারুন-অর -রশিদ, সেকেন্দার আলী, শাহাবাত আলী সাব্বু, নুর মোহাম্মদ, মতিয়ার রহমান, এ্যাড. সুজাউদ্দোল্লা সুজা মোছা. রোকসানা পারভীন, মিজান, বাদশা, ফিরোজ, হাফিজ, লেবু ও রেশমাসহ সংগঠনটির অন্যান্যরা উপস্থিত থেকে খাদ্য ও নগদ অর্থ সামগ্রী বিতরণে সার্বিক সাহায্য-সহযোগিতা প্রদান করেন।
ওই দিন সংগঠনের পক্ষ থেকে এক হাজার একজন অসহায় ও দুস্থ মানুষকে বিভিন্ন খাদ্য সামগ্রী  ও  নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিতরণকৃত এ সব  খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ১০ কেজি, সয়াবিন তেল দুই লিটার, ডাল দুই কেজি, ছোলা এক কেজি এবং নগদ পাঁচশত টাকা।
এছাড়াও সংগঠনটির উদ্যোগে রমজানের শুরু থেকে প্রতিদিন সুবিধাবঞ্চিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ