• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুর সিটির কাউন্সিলর জাকারিয়া গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক।। রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম ওরফে শিপলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের দর্শনা মোড় রেলগেট এলাকায় বাড়ি থেকে শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজ রহমান এ তথ্য জানিয়েছেন। পুলিশ বলছে, তিনি চারটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

ওসি মাহফুজ রহমান বলেন, কোতোয়ালি থানার তিনটি, তাজহাট থানায় একটিসহ চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ জাকারিয়াকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় নেয়। এর মধ্যে বিদ্যুতের বিল বকেয়া রাখার অভিযোগে দুটি এবং জমি দখল ও মারামারিসংক্রান্ত দুটি মামলা আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে জাকারিয়া নগরের দর্শনা মোড় রেলগেট এলাকায় তাঁর ভগ্নিপতির বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় জাকারিযাকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে স্থানীয় লোকজন ও দলের নেতা-কর্মীরা পুরো বাড়ি ঘিরে ফেলেন। এতে পুলিশ বাড়ির ভেতরে ঢুকতে বাধার মুখে পরে। এদিকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দলের নেতা-কর্মীদের ভিড় বাড়তে থাকে, সঙ্গে পুলিশের সংখ্যাও বাড়তে থাকে।

একপর্যায়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাকারিয়ার সঙ্গে কয়েক দফায় কথা বলার চেষ্টা করেন। কিন্তু নেতা-কর্মী ও এলাকাবাসীর বাধার মুখে সেটাও সম্ভব হয়নি। পরে রাত সাড়ে নয়টার দিকে আলোচনার কথা বলে নেতা-কর্মী ও এলাকাবাসীর বাধার মুখেই জাকারিয়াকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় নেয়া হয়।

সংবাদ প্রকাশের জেরে গত বুধবার যমুনা টেলিভিশনের সাংবাদিক সরকার মাজহারুল মান্নানসহ তিনজনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন আওয়ামী লীগ নেতা জাকারিয়া। আদালতের বিচারক আবদুল মজিদ অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ (৫৫) ও রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফিউল ইসলাম শাফি (৫০)।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ