• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আগুনে পুড়ল নগদ টাকা, গরু-ছাগলসহ ৯ বসতঘর

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে একটি যৌথ পরিবারের নগদ টাকা, ১২টি কোয়ালিটি সেলাইমেশিনসহ ৯টি বসতঘর আগুনে পুড়ে গেছে। এ সময় চারটি গরু ও ছয়টি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী নজরুল ইসলামের দাবি তাঁর প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রোববার এশা ও তারাবি নামাজ আদায়ের জন্য নজরুল ইসলাম মসজিদে যান। বাড়ির অন্যরাও নানাজ আদায় করছিলেন। এ সময় হটাৎ বাড়ির একটি ঘরে আগুন লেগে যায়। এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। এরই মধ্যে আগুন অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম বলেন, ‘ অগ্নিকাণ্ডে নয়টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া গোয়ালঘরে থাকা চারটি গাভী ও ছয়টি ছাগল পুড়ে মারা গেছে। পুড়ে গেছে নগদ ৮০ হাজার টাকা ও ক্ষুদ্র গার্মেন্টেসের ১২টি কোয়ালিটি সেলাইমেশিন। এ ঘটনায় আমার ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার সিরাজুল হক বলেন, ‘ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে।’

এদিকে, আগুনের খবর পেয়ে রাতেই সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন ও বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মো. আব্দুল হাফিজ হাপ্পু ঘটনাস্থলে ছুঁটে যান। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ