• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঈদের আগেই বেতন পাবেন নতুন নিয়োগ পাওয়া প্রাথমিকের ৩৭ হাজার শিক্ষক

সিসি নিউজ ডেস্ক।। ঈদের আগেই বেতন পাবেন নতুন নিয়োগ পাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। প্রশাসনিক জটিলতার কারণে যোগদানের আড়াই মাসেও বেতন পাননি তারা। ইতিমধ্যে বেতন সংক্রান্ত জটিলতার সমাধান হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কিছু জটিলতার কারণে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকেরা এতদিন বেতন পাননি। তবে এ সমস্যার সমাধান হয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন করতে সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিন সময় লাগবে। অর্থাৎ ঈদের আগেই সবাই রাজস্ব খাত থেকে বেতন পাবেন।

কেন এমন জটিলতা সৃষ্টি হয়েছিল এমন প্রশ্নে ফরিদ আহাম্মদ বলেন, ‘আগে শিক্ষকদের বেতনভাতা আইবাস সফটওয়্যারের মাধ্যমে হতো না। এখন আইবাস প্লাস প্লাস চালু হয়েছে, সে কারণে অর্থ মন্ত্রণালয় বলেছে তারা রাজস্ব খাতের নিয়োগপ্রাপ্ত শিক্ষক। আর ডিপিই-তে বলা আছে, প্রকল্প চলাকালীন প্রকল্প খাত থেকে তারা পাবেন, তারপর রাজস্ব খাতে যাবেন। এ নিয়েই জটিলতার সৃষ্টি হয়েছিল। বিষয়টি নিয়ে গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বিশেষ সভা হয়েছে। সভায় সমস্যাটির সমাধান হয়েছে। এখন আর তারা রাজস্ব খাত থেকে পাবেন। আইবাস প্লাস প্লাসের সঙ্গে খাপ খাইয়ে এটি করা হয়েছে।’

গত বছরের ১৪ ডিসেম্বর ৩৭ হাজার ৫৭৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচন ফলাফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রমের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ। ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই নিয়োগ পরীক্ষায় মোট আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ