• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে ফারিয়ার আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি।। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

১১ এপ্রিল মঙ্গলবার স্থানীয় বন্ধন কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ দিনাজপুর এর সভাপতি শিশু বিশেষজ্ঞ ডা. এস এম ওয়ারেস আলী
সরকার।

ফারিয়ার জেলা সভাপতি গোলাম মোস্তফা সুমনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন দিনাজপুরের সহ সভাপতি
কামাল হোসেন পিয়াল, রেনাটা ফার্মাসিউটিক্যালসের ডেপুটি সেলস্ ম্যানেজার আমিনুর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আশরাফুল হক, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের সিনিয়র
এরিয়া ম্যানেজার আব্দুস সালাম, এরিয়া ম্যানেজার ফোরামের সাবেক কোষাধ্যক্ষ আবু রায়হান সরকার প্রমূখ। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন ফারিয়ার সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বাবু। আলোচনা সভা ও
ইফতার মাহফিলে ফারিয়া দিনাজপুরের পাঁচ শতাধিক সদস্য অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ