• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ছেলেসহ ২১ মামলার আসামী হেরোইন সম্রাজ্ঞী নূরী গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীতে ছেলেসহ ২১টি মামলার আসামী হেরোইন সম্রাজ্ঞী খ্যাত নূরী বেগম (৫৫) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের তরনীবাড়ী মাদরাসা পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুক্তারুল আলম।
নীলফামারী সদর থানার পরিদর্শক মনির হোসেন জীব জানান, বুধবার রাতে সদর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলছিল। এসময় পলাশবাড়ী ইউনিয়নের তরনীবাড়ী মাদরাসা পাড়াস্থ হেরোইন সম্রাজ্ঞী খ্যাত নূরী বেগমের বাড়িতে হেরোইন ক্রয়-বিক্রয়ের গোপন খবরে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ওই বাড়ীতে অভিযান চালিয়ে হেরোইন ক্রয়-বিক্রয় করা অবস্থায় নূরী বেগমসহ ছয় জনকে আটক করা হয়। পরে নূরী বেগম আটক ছয় জনের তাদের দেহ তল্লাশী করে তিন গ্রাম হেরোইন এবং মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যহিৃত একটি মোটরসাইকেল জব্দ করা। আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বিক্রেতা নূরী বেগম (৫৫) ও তার ছেলে নূর আলী (৩২), হেরোইন ক্রয়কারী তরনীবাড়ী মাদরাসা পাড়া নুরুজ্জামান (২৭), হাড়োয়া মিশনপাড়ার খোকন ইসলাম (৩৪) এবং সৈয়দপুর উপজেলার শাষকান্দর কুটিপাড়া গ্রামের লিমন আলী (২৫) ও মিন্টু মিয়া (২৮)।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুক্তার আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত হেরোইন সম্রাজ্ঞী খ্যাত নূরী বেগমের নামে ২১টি ও তাঁর ছেলে নূর আলীর নামে ১৮টি এবং মাদককারবারী খোকনের বিরুদ্ধে ১৬টি মাদককের মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ