• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে মমিনুল ইসলাম (২১) নামের এক রিক্সা ভ্যান চালক স্বামী। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর এলাকার চকসাবাজপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মমিনুল ইসলাম পৌর এলাকার চকসাহাবাজপুর গ্রামের মৃত মালেক এর ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত রিক্সা ভ্যান চালক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশ্রাফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত একমাস আগে পারিবারিক কলহের জেরে স্ত্রী শাম্মী আক্তার, মমিনুল ইসলামকে তালাক দিয়ে একটি ছেলে সন্তান সহ বাপের বাড়ি চলে যায়। এরপর থেকে মানষিক ভাবে ভেঙ্গে পড়েন তিনি। অপরদিকে মমিনুল ইসলামে কিছু ঋণ ছিল, কিছুদিন আগে তার উপর্জনের একমাত্র মাধ্যম ব্যটারি চালিত রিক্সা ভ্যানটিও চুরি হয়ে যায়। এসব বিষয় নিয়ে মমিনুল মানসিক ভাবে বিকারগ্রস্থ ছিলেন। রোববার স্ত্রী শাম্মির সাথে মমিনুলের মুঠো ফোনে কথা হয়। এরপর সন্ধায় তার নিজ শয়ন কক্ষের বর্গার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মমিনুল। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশ কে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং মরদেহের সুরতহাল করা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হচ্ছে। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহটি ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়ে। ধারনা করা হচ্ছে স্ত্রীর ওপর অভিমান করেই সে এমন কাজ করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ