• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরে প্রথম আলোর সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

সিসি নিউজ ডেস্ক।। রংপুরে প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ সোমবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কৃষক লীগের সভাপতি মেজর (অব.) ইউনুস আলী সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, রাজারহাট এলাকার চাকির পশার নামে একটি নালাকে ‘নদ’ উল্লেখ করে চলতি বছরের ১০, ১২ ও ১৮ জানুয়ারি প্রথম আলোতে তিনটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এ ছাড়া মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে হেয় প্রতিপন্ন করে সংবাদ প্রকাশ করে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এসব ঘটনায় প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়।

মামলায় আসামি করা হয়েছে— প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক (এজাহারে উল্লেখ) রাজিব বসুনিয়া, প্রতিবেদক জহির রায়হান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ।

মামলার আবেদন গ্রহণ করে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী সামছুল হুদা বলেন, ‘বিচারক মামলার আবেদন আমলে নিয়ে এর সত্যতা যাচাইয়ের জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী আদালতের কাছে ন্যায়বিচার পাব।’

বিষয়টি নিশ্চিত করে সাইবার ট্রাইব্যুনাল আদালতের পেশকার (বেঞ্চ সহকারী) ফয়সাল পলাশ বলেন, ‘প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে করা মামলা তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ