• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে সাড়ে ৩ লাখ টাকার জাল নোটসহ দুইজন আটক

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে প্রায় সাড়ে ৩ লাখ টাকার জাল নোট সহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার দিবাগত রাতে জয়পুরহাট সদর উপজেলার তেঁতুলতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার নাকুরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে রিমন হোসেন, একই গ্রামের নুরুজ্জামানের ছেলে রনি  মন্ডল।

জয়পুরহাট র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, আটককৃত জাল নোট চক্রের সদস্যরা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিপুল পরিমাণে জালটাকা তৈরি করে মার্কেটেগুলোতে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  ৪টি ১ হাজার টাকার জাল নোটের বান্ডিলে ৩ লাখ ৪৬ হাজার টাকার  জাল নোটসহ দুজনকে আটক করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিলেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ