• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে যুবলীগ নেতা ফিরোজের ঈদ উপহার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে দুই হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা ফিরোজের উদ্যোগে ওইসব খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।

দুপুরে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মার্কেটের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান মুসা এন্টারপ্রাইজের সামনে এসব ঈদ উপহার প্রদান করা হয়। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা ফিরোজের নিজে ‍উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের হাতে ঈদ উপহার তুলে দেন।

এ সময় সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি মোশাররফ হোসেন, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু ও জসিম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, দুধ, সাবান ও পোলাও চাল।

বিতরণকালে যুবলীগ নেতা ভিপি মোস্তফা ফিরোজ তাঁর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, প্রতি বছর ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আমার সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করি। এরই ধারাবাহিকতায় এবারের দুই হাজার পরিবারের মাঝে উল্লেখিত সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। আগামীতে আরো বড় পরিসরে বিতরণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ