সিসি নিউজ: রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী নূর মোহাম্মদ মণ্ডল (আনারস) বিজয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছায়াদত হোসেন বকুল (কাপ-পিরিচ)। সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম ঘোষিত ফরাপলে দেখা যায়, ১০৬টি কেন্দ্রের ঘোষিত ফলে নূর মোহাম্মদ পেয়েছেন ৭৪৯৪২ এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছায়াদত হোসেন পান পেয়েছেন ৭০৮৭৮ ভোট। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেশকোয়ারা হাবিব মুক্তি পেয়েছেন ১৩৮৭২ভোট। পীরগঞ্জ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা। প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া এ আসনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য হয়েছেন। উল্লেখ্য যে, রংপুর জেলার সীমানা নির্ধারণকে ঘিরে জটিলতার সৃষ্টি হওয়ার কারণে পীরগঞ্জ উপজেলার নির্বাচন ১৯শে ফেব্রুয়ারির পরিবর্তে ২৪শে ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। এ নির্বাচনকে ঘিরে উপজেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়।