• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করলেন মোখছেদুল মোমিন

সিসি নিউজ।। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুই হাজার গরীব ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। আজ শুক্রবার সকালে শহরের মিস্ত্রিপাড়াস্থ নিজ বাসভবনে ওইসব বস্ত্র বিতরণ করেন তিনি। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ী, লুঙ্গি ও থ্রি-পিচ।

ঈদ উপহার বিতরণকালে উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বাস্তবায়ন এবং বাংলাদেশকে বিশ্বে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন। তার এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন, এখানকার নেতাকর্মীরা নিঃস্বার্থে দলের জন্য কাজ করে যাচ্ছেন। অসহায় ও দুস্থদের মুখে হাসি ফোটাতেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এইসব ঈদ উপহার। আগামীতে আরো বড় পরিসরে ঈদ উপহার বিতরণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহিন, সামশুল হক মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ কৃষিবিদ এম এ মবিন, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি সিফাত সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ