রাজশাহী: রাজশাহী মহানগরীর রাজারহাতা এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা অটোরিকশা ও প্রাইভেটকার ভাঙচুর করে।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রদল নেতাকর্মীরা আকস্মিকভাবে রাজারহাতা এলাকায় ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা ৪টি অটোরিকশা ও একটি প্রাইভেটকার ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।