• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় গাছের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার ডাংগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাংগারহাট গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে রাফিক ইসলাম (২২) ও  বুলু হোসেনের ছেলে রিপন ইসলাম (২৩)।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দুপুরে একই মোটরসাইকেলে করে ডাংগারহাট বাজার থেকে গোমনাতি বাজারের দিকে যাচ্ছিলেন রাফিক ইসলাম ও রিপন ইসলাম। পথে মোটরসাইকেলটি ডাংগারহাট শহীদ মিনারের সামনে পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, মরদেহ এখনও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ