সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। বিকালে মামলা দায়ের শেষে সন্ধ্যায় তাদেরকে আদলতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. কামরুজ্জামান (৪৮), জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ মহসিন আলী (২৮), উপজেলা ছাত্র শিবিরের কোষাধ্যক্ষ ও জামায়াতের উপজেলা আমীরের ছেলে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম (২৯), ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ রবিউল ইসলাম (৪৮), জেলা সদরের টুপামারী ইউনিয়নের শিবির কর্মী মো. মাইনুল ইসলাম (২০) ।
পুলিশ জানায়, নাশকতা ও অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত করার পরিকল্পনায় উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামে উপজেলা জামায়াতের আমীর মো. মোখলেছুর রহমান মাস্টারের বাড়িতে একটি গোপন বৈঠক চলছিল। এমন সংবাদে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের পাঁচ নেতা কর্মীকে গ্রেপ্তার করে। এসময় সেখান থেকে বিপুল পরিমান জিহাদি বই, বাঁশের লাঠি, রড উদ্ধার করা হয়। পরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষতা আইনের ১৫ (৩)/২৫ ধারায় মামলা দায়ের (মামলা নং ৩৫/১০০, তারিখ ২৭.০৪.২০২৩) করে সন্ধ্যায় তাদেরকে আদালতে পাঠনো হয়েছে।
জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) বিশ^দেব রায় জামায়ত শিবিরের ওই পাঁচ নেতাকর্মীকে গোপন বৈঠক থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিৎ করেছেন।