• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের জনসচেতনতামূলক সভা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে  সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের শেরে বাংলা সড়কে থানার সামনে পুলিশ সার্জেন্ট আশরাফের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন ও সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ওই সড়কে যানবাহনচালকসহ পথচারীদের নিয়ে  সচেতনতামূলক সভা করা হয়। সভায় সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে  জেব্রাক্রসিং ব্যবহার, ফুটপাত ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা, ট্রাফিক আইনের বিভিন্ন নিয়ম কানুন এবং রাস্তায় চলাচলের নিয়মকানুনসহ ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়।
সৈয়দপুর থানার পুলিশ সার্জেন্ট আশরাফ বলেন, ট্রাফিক আইন সর্ম্পকে জনগণকে সচেতন করার লক্ষ্যেই তাঁদের এই আয়োজন। প্রতিমাসে এ রকম ৪০ টি সভার আয়োজন করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ