• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পীরগাছায় ২ বদলি পরিক্ষার্থীকে আটক করে কারাদণ্ড

সিসি নিউজ ডেস্ক।। রংপুরের পীরগাছায় দাখিল পরীক্ষার প্রথম দিনে পরিচয় গোপন করে বদলি পরীক্ষা দেওয়ার সময় দুই শিক্ষার্থীকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার উপজেলার হাজী ছফের উদ্দিন দ্বি-মুখী আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ওই দুই শিক্ষার্থীর একজনকে ছয় মাস ও আরেক জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন এ রায় দেন।

কেন্দ্র সচিব হাবিবুর রহমান বলেন, ‘প্রথম দিনের কোরআন শরিফ পরীক্ষায় ইটাকুমারী পূর্ব হাসনা দাখিল মাদ্রাসার মাহমুদুল ইসলাম মিরাজ (রোল নম্বর-১৬৮৩৬৪) এর বদলে কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকার সোলায়মান আলী ছেলে বিপুল মিয়া (১৯) ও রহমতের চর দাখিল মাদ্রাসার জাহাঙ্গীর আলমের (রোল নম্বর-১৬৮৪২২) বদলে সুন্দরগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে আক্কাস আলী (২০) পরিচয় গোপন করে পরীক্ষা দিচ্ছিল। বেলা সাড়ে ১১টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় সন্দেহ হলে ওই দুই শিক্ষার্থীকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন।’

তিনি আরও বলেন, ‘আটক বিপুল মিয়া ও আক্কাছ আলী ডিগ্রি শিক্ষার্থী। ওই দুজনকে সব পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।’

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন  বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। প্রতি পরীক্ষায় এ ধরনের অভিযান চলবে।’

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান  বলেন, ‘সাজাপ্রাপ্ত দুই ছাত্রকে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ