সিসি নিউজ।। নীলফামারীতে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পালিত হয়েছে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার দিকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ইপিআই সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। পরে দিবসের কেক কাটা ও স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপন করা হয়। সভায় সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা দেন নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক মোজাম্মেল হক, জেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববী প্রমুখ।