• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। লাইসেন্স নবায়ন না থাকায় দিনাজপুরের খানসামায় তিনটি ইট ভাটার মালিককে তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের আত্রাই নদীর পশ্চিম পাড়ের এসএইচবি বিক্স, আমতলী এলাকার তামিম ব্রিক্স ও ভাবকী ইউনিয়নের কুমড়িয়া এলাকায় এসএনএস ব্রিক্সে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হাসান।

অপ্রীতিকর ঘটনা এড়াতে এসময় থানা পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তিনি আরো বলেন, আগামীতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে৷


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ