• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে অবরোধ তুলে নেওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক

সিসি নিউজ ।। রাত সাড়ে ৮টার দিকে অবরোধ তুলে নেওয়ায় তিন ঘন্টা পর রংপুর-দিনাজপুর মহাসড়কের যান চলাচল শুরু হয়েছে। আরটিএ সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সিএনজি চলাচল করবে- এমন আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

এর আগে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় থেকে নীলফামারী জেলা শহরে সিএনজি চলাচলকে কেন্দ্র করে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এতে আন্তঃজেলাসহ দুরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উত্তরের জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর সাথে সড়ক পথে দেশের যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পরে ফ্লাইটের প্রায় ৫ শতাধিক যাত্রী।

জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, সোমবার দুপুরে (১৫ মে) নীলফামারীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আরটিএ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও আরটিএ সভাপতি পঙ্কজ ঘোষ এতে সভাপতিত্ব করেন। সভায় আজ মঙ্গলবার (১৬ মে) সৈয়দপুর থানার সামনে থেকে নীলফামারী শহরে চলাচলকারী সিএনজিগুলো কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে চলাচল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আপত্তি জানায় সিএনজি মালিক ও শ্রমিকরা।

আরটিএ সিদ্ধান্ত অমান্য করে সিএনজিগুলো কেন্দ্রীয় বাস টার্মিনালের পরিবর্তে সৈয়দপুর বাইপাস মহাসড়কের ওয়াপদা মোড় থেকে নীলফামারী জেলা শহরে চলাচল শুরু করে। এ নিয়ে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সিএনজি অটো রিক্সা শ্রমিক লীগ সৈয়দপুর শাখার নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেন। তারা অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলমের মৌখিক নির্দেশে শহরের বাইরে থেকে চলাচল করার কথা জানান।

পরে আজ বিকেল সাড়ে ৫টার দিকে সিএনজি চালকরা আরটিএ সিদ্ধান্ত অমান্য করায় ও পুলিশ কর্মকর্তার একক সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও মহাসড়ক অবরোধ করে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এ সময় তারা সৈয়দপুর বাস টার্মিনাল, ওয়াপদা মোড়, রাবেয়া মোড়, ডোমার ও ডিমলায় সড়কের ওপর এলোপাথাড়ি গাড়ী রেখে অবরোধ কর্মসূচী পালন করে। অবরোধে বন্ধ হয়ে যায় উত্তরের চার জেলার সাথে দেশের সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা। দূর্ভোগে সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়ে ফ্লাইটের ৫ শতাধিক যাত্রী।

বাংলাদেশ সিএনজি অটো রিক্সা শ্রমিক লীগ সৈয়দপুর শাখার সভাপতি শাহিন হোসেন জানান, সৈয়দপুর টার্মিনাল থেকে সৈয়দপুর-নীলফামারী রুটে সিএনজি চলাচল করলে বাস মিনিবাস শ্রমিকদের সাথে যাত্রী উঠানামা নিয়ে দ্বন্ধ আরো বাড়বে। তাই শহরের বাইরে ওয়াপদা মোড় থেকে চলাচলের অনুমতি চাই প্রশাসনের কাছে। মৌখিক নির্দেশ পেয়ে ওয়াপদা মোড় থেকে চলাচল শুরু করি। তাছাড়া আরটিএ সভায় আমাদের কোন প্রতিনিধি উপস্থিত ছিল না বলে জানান তিনি।

জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান কামাল আহমেদ জানান, আরটিএ সিদ্ধান্ত অমান্য করে একজন পুলিশ কর্মকর্তা স্টান্ডবাজি করেছেন। তিনি একক সিদ্ধান্তে ওই সভার গৃহিত পদক্ষেপ বাস্তবায়ন না করে সিএনজি চালকদের পক্ষ্য অবলম্বন করেছেন। জনগনের স্বার্থে সৈয়দপুর শহর থেকে সৈয়দপুর-চিলাহাটি রুটের বাস স্টপেজ সরিয়ে টার্মিনালে নেওয়া হয়েছে। তেমনি শহরের ভেতর থেকে সিএনজি স্টান সরিয়ে বাস টার্মিনাল এলাকা থেকে ওই ‍রুটে চলাচল করবে বলে আরটিএ সিদ্ধান্ত হয়।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম জানান, সিএনজি চালক এবং সংগঠনের নেতৃবৃন্দের দাবির মুখে শহরের বাইরে থেকে তাদের চলাচল করতে বলা হয়েছে। এতে সিএনজি সংগঠনের পক্ষ্য অবলম্বন করার অভিযোগটি সত্য নহে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ